অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাজারো ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে, সেটা যেন জনগণের কাজে লাগে। জনগণ এমন সরকার চায় না, যারা জনগণকে অত্যাচার করবে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আহত রোগীদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‌‌গত ৫ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এ পরিবর্তনটা খুব সহজে আসে নাই। অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। যারা চলে গেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে, সেটা যেন জনগণের কাজে লাগে।

এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, ‘আমরা সঙ্গত কারনে সবার কাছে যেতে পারিনি। যাদের দেখেছি, তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন, এখানকার (চমেক) চিকিৎসার ওপর তারা পুরোপুরি সন্তুষ্ট।’

এর আগে বুধবার পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ আমিরে জামায়াত। এ সময় ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত ও লোহাগড়ায় নিহত ইশমামুল হকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied