৭ দিনে মেট্রোরেল চালুর চেষ্টা, জানালেন উপদেষ্টা
৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে:সংগৃহীত ছবি
মেট্রোরেল চালু নিয়ে নতুন তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু
মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সাত দিনের মধ্যে
মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওজুল কবির
খান এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে,
সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।
তিনি আরও বলেন,
ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে
গাড়ি থামাতে দেওয়া হবে না।
ফাওজুল কবির
খান বলেন, বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে। একই
ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কয়েকটি স্টেশনে ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
#NP/RR24