আওয়ামী লীগ নেতা সাইদার হত্যা মামলায় আপন ভাইসহ ৯ জনের ফাঁসি

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সাইদার হত্যা মামলায় আপন ভাইসহ ৯ জনের ফাঁসি

পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ওরফে সাইদার মালিথা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একসঙ্গে অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন সাতজন।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান ভার্চুয়ালি এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড পাওয়া অপর আসামিরা হলেন হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথা, স্বপন মালিথা, রিপন খান, আশিক মালিথা, রাকিব মালিথ, ইয়াসিন আরাফাত ইস্তি, রঞ্জু মালিথা, জনি মালিথা ও আলিফ মালিথা। এদের সবার বাড়ি পাবনা জেলায়।

এছাড়া যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন দুলাল মালিথা, রুজু মালিথা, আয়নাল মালিথা, সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জল।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান, সাইদার মালিথা ও আলাউদ্দিন মালিথা আপন দুই ভাই। তাদের একে অপরের সঙ্গে টাকা নিয়ে বিবাধ ছিল। একদিন বিবাধের জেরে ছোট ভাই আলাউদ্দিনকে থাপ্পড় মারেন বড় ভাই সাইদার। পরে ছোট ভাই তাকে হত্যার পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা। এ সময় ৬-৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার বাসিন্দা। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যার পানি বিশুদ্ধ করার উপায় কী?

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

#

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন জয়

#

ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় শামা ওবায়েদের বিবৃতি

#

গণভবনে লুট করা টাকা উদ্ধার

#

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied