পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
১৬ দিন আগে
রবিবার, নভেম্বর ১, ২০২৬
সড়কের ওপর ধসে পড়েছে পাহাড়ের একটি অংশ
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। শনিবার (১৭ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, ‘পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এগুলো সরাতে সময় লাগবে।’
