মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

Megna Tv

১ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহিত ছবি

বাংলাদেশের পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি রাষ্ট্রপতি হলে তার নির্বাচনি আসন ঠাকুরগাঁও-১ (সদর) শূন্য হবে। ফলে আসনটিতে সম্ভাব্য উপনির্বাচন এবং বিএনপির প্রার্থী কে হবেন—এ নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা।

সর্বশেষ আলোচনায় মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের আয়োজন করতে হবে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জার নাম। গত জাতীয় নির্বাচনেও বাবার পক্ষে নির্বাচনি প্রচারে মাঠে সক্রিয় ছিলেন তিনি। পেশায় চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক শামারুহ মির্জা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতারও দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

তবে শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন, তা নির্ভর করবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে দলীয় তৎপরতা আরও স্পষ্ট হতে পারে।

১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ও পারিবারিক পরিচিতিও দীর্ঘদিনের। তার বাবা রুহুল আমিন (চখা মিয়া) কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় চাচা মির্জা গোলাম হাফিজও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী এবং ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার ছিলেন। পরে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনকে ঘিরে তাই এখন থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যে ৪ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

#

তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার অফিস শুরু

#

আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান

#

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

#

নতুন সরকার কাদের নিয়ে গঠিত হবে জানালেন সমন্বয়ক আসিফ

#

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

#

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

শেষ হলো ৭ দিন সময় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলো না রাজনৈতিক দলগুলো

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied