প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ সংগঠন
বিশেষ প্রতিনিধি: সাইফুল ইসলাম ।।
প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে সংগঠনটি।
রবিবার দুপুরে কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত হোটেল গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের হল রুমে প্রায় দুই শতাধিক মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে পবিত্র কোরআনুল কারিমের নাজরানা প্রতিযোগিতায় ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত ১৬ জন ট্যালেন্টফুল সহ ৮৬ জন, সাধারণ গ্রেডে ৭০জনসহ ২শতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননার আয়োজন করা হয়।
সকল প্রাইভেট মাদ্রাসা গুলোকে ঐক্য করে দ্বীনি শিক্ষায় আরো বেগবান করা ও শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে সু সংগঠিত এই সংগঠনটি দির্ঘদিন অত্যান্ত সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে।
শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও দ্বায় বদ্ধতা থেকে সরকারের বিভিন্ন সহযোগিতা পাওয়া ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে।
শিশুদের নামাজ শিক্ষা, ক্বারীয়ানাসহ নাজরানা ও হেফজ করার কৌশল নিয়ে মেধাবিকাশে অনন্য উচ্চ শিখরে পৌছঁতে কি কি করতে হবে, তাহা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল্লাহ এর সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ ক্বারি হুমায়ুন কবির পাহাড়পুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মোস্তফী এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সালাম শরাফী, দপ্তর সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা মুফতি ইমাম হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া করে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।