ঢামেকে কারাবন্দীর মৃত্যু

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. পাভেল রহমান(৫৪) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কারারক্ষী মো. শাকিল জানান, আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় পাভেল রহমানকে ঢামেকে নিয়ে আসা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে তিনি ও আরও কয়েকজন কারা রক্ষী পাভেলকে ঢামেকে নিয়ে আসে। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাভেল রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন,‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পাভেল কোন মামলায় কারাবন্দী ছিলেন তা যানা যায়নি।

কারা সূত্রে জানা গেছে, পাভেল সূত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলার আসামি ছিলেন। তার বাসা ওয়ারী নারিন্দা রোড এলকায়। বাবার নাম গোলাপ রহমান। তার হাজতি নম্বর ৭০৬৪/২৪।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা টাউন হলে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ হাদীর গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

শনিবার নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

#

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

#

বন্যায় ব্রাহ্মণপাড়ায় সড়কে ৮৫ কোটি টাকার ক্ষতি

#

ভারতের দাবি,ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে

#

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তি বাতিল

#

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আ. লীগ

#

‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল’

#

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা প্রস্তাব বিএনপির

Link copied