কুসিকে ২ শ কোটি টাকা অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ; দুদকের অভিযান

Megna Tv

৩ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
কুসিকে দুদকের অভিযান

বিশেষ প্রতিনিধি: সাইফুল ইসলাম আলিফ ।

কুমিল্লা সিটিকর্পোরেশনের ঠিকাদারীর টেন্ডার নিয়ে অন্যত্রে কাজ বিক্রি করে অনৈতিক সুবিধা লাভ করার অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বিভিন্ন মিডিয়ায় এনএস গ্যালারী স্বত্ত্বাধীকারী সাইফুল ইসলাম গত ২ অর্থ বছরে প্রায় ২৩১ কোটি টাকার কাজ পেয়ে, নিজে কাজ না করে অন্যত্রে কাজ বিক্রি করে অনৈতিক সুবিধা গ্রহন করেছেন। তারই প্রেক্ষিত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক)কের প্রধান কার্যালয় থেকে ৩ সদস্য বিশিষ্ট টিম পাঠিয়ে আজ সকাল ১১ টায় কুমিল্লা সিটিকর্পোরেশনে অভিযান চালায়।


কমিশনের সহাকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে অভিযানে এনএস গ্যালারী স্বত্ত্বাধীকারী সাইফুল ইসলাম গত ২২/২৩ অর্থ বছরে ১০ টি টেন্ডারে ৫৯ কোটি ৬১ লাখ ও ২৩/২৪ অর্থ বছরে ২১ টি টেন্ডারে ১৭২ কোটি টাকার কাজ পেয়েছেন। ওই প্রতিষ্ঠানের মালিক নিজে টেন্ডার পাওয়ার পর নিজে কাজ না করে অন্যত্রে বিক্রি করে অনৈতিক সুবিধা গ্রহন করায় এই অভিযান পরিচালনা করেন।
পরে অভিযান শেষে সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অন লাইনে ৩১ টি ইজিপি টেন্ডারের কাগজপত্র নেয়া হয়েছে। বাকী কাগজপত্র আগামী কর্ম দিবসের মধ্যে দুদক অফিসে প্রেরন করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied