পোস্টাল ব্যালট নিয়ে সিইসির কাছে উদ্বেগ জানাল বিএনপি

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগ্রহ

মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ উদ্বেগের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নির্বাচন কমিশন থেকে বেরোনোর পথে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছি। কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। কাজটা ঠিকমতো হয় নাই। সংশ্লিষ্ট সবাইকে ইসির কাছে উত্তর দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আসছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি। আইনি বিষয়ে আচরণবিধি নিয়ে কথা বলেছি।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

Link copied