কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগ্রহ


কুমিল্লার দেবিদ্বারে অফিস উদ্বোধন ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক তরুণের ভুড়ি বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে ঘটনাটি ঘটে।

 স্থানীয়রা জানান, সন্ধ্যায় নৌকার অফিস উদ্বোধন শেষে তাবারুক বিতরণ কালে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ সমর্থক রিপন ভূইয়া ছুঁড়ি নিয়ে আক্রমণ চালায়। এসময় ছুরিকাঘাতে শাহ পরান(১৬) নামে এক তরুণের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গোপালনগর গ্রামের ফারুক হোসেনের পুত্র। আহত শাহ পরানকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত শাহ পরানের চাচা মো. জাকির হোসেন জানান, 'বিকেলে নৌকার পোস্টার টানালে তা ছিঁড়ে ফেলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভূইয়া। এসময় তার সাথে নৌকার সমর্থক শাহ পরানের বাক-বিতণ্ডা হয়৷

সন্ধ্যায় নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন শেষে দোয়া ও তাবারুক বিতরনের সময় প্রতিবেশী ইমন ভুইয়ার পুত্র রিপন ভুইয়া (১৫) হঠাৎ শাহ পরানকে ছুরিকাঘাত করে। এতে শাহ পরানের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গুরুতর আহত হয়৷

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, 'নির্বাচনী পোস্টার ছেঁড়া ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত স্থানীয় সুত্রে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

#

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

#

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যাচেষ্টা মামলা

#

নারায়ণগঞ্জ হামলার ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি

#

কার সঙ্গে খেলবেন, ওবায়দুল কাদেরকে ফখরুল

#

বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই প্রচার গাড়ি।

#

মনির চৌধুরী-হাজী ইয়াছিন বৈঠক

#

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি সভা

#

শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied