জ্যোতির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Megna Tv

৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সাফি মোদ্দাসের খান জ্যোতি

ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর আসামি সাফি মোসাদ্দের খান জ্যোতি। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied