হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী

Megna Tv

১৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয়  আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে অর্ধেক সমর্থন জানিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান তবে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে নির্ভর করে নির্বাচন করবেন কিনা তা পরে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন। গত ২১ জানুয়ারি তাঁকে ‘দেয়ালঘড়ি’ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।  
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা মজিবুর রহমান নিজেই। এর আগে গত ২০ জানুয়ারি হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মাওলানা মজিবুর রহমান বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে অর্ধেক সমর্থন দিয়েছি। দেখতেছি রাজনীতির মোড় কোন দিকে ঘুরে। আমার নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটের ওপর নির্ভর করবে। এতদিন ধরে তো নির্বাচন করার ইচ্ছা থেকে মনোনয়ন প্রত্যাহার করেনি। সমর্থন দেয়া মানে যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে সেটা তো কথা না। কাগজপত্রে এখনো আমি বহাল আছি, প্রত্যহার করছি মুখে। আপাতত তাঁর পক্ষেই মাঠে কাজ করার জন্য জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত দেয়া হয়েছে। 
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের  সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান ইতিমধ্যে আমাদের বিভিন্ন নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন, তিনি সেখানে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন এবং শাপলা কলির পক্ষে ভোট চেয়েছেন। 
এ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপীর কারণে নির্বাচনে অযোগ্য  ঘোষণা করেছেন নির্বাচন কমিশিন (ইসি) এরপর তিনি উচ্চ আদালতে রিট করলেও গত ২১ জানুয়ারি তা খারিজ করে দিয়েছেন হাইকোট আপিল করেছেন।  
এ আসনে হাসনাত আবদুল্লাহ ও মোহাম্মদ মজিবুর রহমান ছাড়াও অন্য প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) প্রার্থী আবদুল করিম, গণ অধিকার পরিষদের (ট্রাক প্রতীক) প্রার্থী জসিম উদ্দিন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী (আপেল প্রতীক) ইরফানুল হক সরকার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পাঁচ জেলায় ৯ জন নিহত

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে মেডিক্যাল বোর্ডে লন্ডনযাত্রার দিনক্ষণ

#

‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’

#

সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা

#

জাপার চেয়ারম্যান হলেন রওশন

#

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

#

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : ফখরুল

#

আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল মানুষের অধিকারের জন্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied