ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

Megna Tv

২ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। শুরু হয়ে গেছে ভোট গণনাও।

ইতোমধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

তিনটি আসন মিলিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

#

৫ দিনের ছুটির সুযোগ: কারো ম্যানেজ করতে হবে ২ দিন, কারো ১ দিন

#

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ইতালির ভিসাসহ পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে গণঅবস্থান

#

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রকাশ করা হবে: মন্ত্রী

#

সব অপরাধীর বিচার করা হবে: প্রধান উপদেষ্টা

#

নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এর নতুন এডহক কমিটি গঠন

#

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

#

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ

সর্বশেষ

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

Link copied