সংসদ অধিবেশন শুরু

Megna Tv

১১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

এছাড়াও বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতেই এ সিদ্ধান্ত।

এদিন প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied