‘সালমান এফ রহমানকে দরবেশ বাবা উপা‌ধি ও হা‌সিনাকে ফ্যাসিস্ট হিসেবে আমি প্রচার করেছি’

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
‘সালমান এফ রহমানকে দরবেশ বাবা উপা‌ধি ও হা‌সিনাকে ফ্যাসিস্ট হিসেবে আমি প্রচার করেছি’ ছবি : সংগৃহীত

বিজে‌পির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএন‌পি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ বলেছেন, সালমান এফ রহমানকে দরবেশ বাবা উপা‌ধি দিয়ে‌ছি। হা‌সিনাকে ফ্যাসিস্ট বলে প্রচার আমি করে‌ছি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আন্দা‌লিব রহমান পার্থ বলেন, আমি কোনো মারামা‌রি ও হানাহা‌নির রাজনীতি করি না ও তা পছন্দও ক‌রি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প‌রিচ্ছন্ন রাজনী‌তি করতে চাই।

আগামীতে তি‌নি জনগণের ভোটে সংসদে গেলে ভোলা-ব‌রিশাল সেতু ও মে‌ডিকেল কলেজসহ নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রু‌তি দেন তি‌নি।

এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকা আসেন আসেন তি‌নি। এসময় লক্ষা‌ধিক নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে সেখান থেকে গণসং‌যোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে শহরেরর নতুন বাজার ও বাংলা স্কুল মোড়ে পৃথক পৃথকভাবে গণসং‌যোগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তি‌নি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied