গ্রেপ্তার হলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু

Megna Tv

৭ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
গ্রেফ্তারকৃত হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন মেঘনা টিভিকে বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসানুল হক ইনুকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিগত আওয়ামী লীগ সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলকালে ছাত্র–জনতা নিহতের ঘটনায় মামলা করা হচ্ছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাঁর সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের নেতাদের আসামি করা হচ্ছে।

এমন কয়েকটি মামলায় আওয়ামী লীগের জোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে। ২২ আগস্ট মেননকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে আছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied