বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই- মুফতি রেজাউল করিম

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, বিএনপি'র শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সে সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সাথে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ সহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied