বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত

Megna Tv

১৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার দুটি শর্ত মানতে হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও  পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। 

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকারব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ, কোনো ধর্মের মানুষের ওপর দমনপীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। 

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধনের পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এর আগে বক্তব্যের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরকালে তিনি যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। পাশাপাশি কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মো. আবদুল মুনিম জাহেদী ক্যারলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।

এদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে- গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব। আমরা সব দেশপ্রেমিক ছাত্র-জনতা ও নাগরিককে ধৈর্য, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। জামায়াত আমির বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণ করেছেন। তাঁর এই শহীদি মৃত্যুতে সারা দেশে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে।

জরুরি বৈঠক শেষে দুই দিনের কর্মসূচি : দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির লাশ গ্রহণ ও তাঁর জানাজা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের বৈঠক শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা। বৈঠক শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আজ সব জেলা-মহানগরী শাখাকে দোয়া আয়োজন করার আহ্বান জানানো হয়। এ ছাড়া আগামীকাল সকাল ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হবে বলে জানানো হয়।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে হাদির জানাজা

#

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

#

কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

#

বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

#

কুমিল্লায় লোটাস কামাল, (ওসি) নজরুলসহ ৩৫ জনের নামে মামলা

#

জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

#

কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক

#

ইনকিলাব মঞ্চের নতুন তিন দফা ঘোষণা

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied