আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে। আমাদের লড়াই ফ্যাসিস্ট অবকাঠামোর বিরুদ্ধে। সিস্টেমের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুল কাদের বলেন, আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম। আমরা বিচার চেয়ে কোথাও বিচার পাইনি। আমাদের নিরাপত্তার বদলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করেছে। হয়রানি করেছে। আজ সেই হাসিনা পালিয়েছে।

তিনি বলেন, আমাদের ছাত্র সমাজ রক্ত দেওয়া শুরু করেছিল বলেই, তরুণরা আশা জাগিয়েছিল বলেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

আব্দুল কাদের বলেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূল সমন্বয়কদের বেশিরভাগ কুমিল্লার। তারা হাসিনার বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনে এই কুমিল্লাবাসীর অবদান আমরা ভুলে যাইনি। আমাদের ডাকে কুমিল্লার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।

এ সময়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

#

রওনা হয়েছেন তারেক রহমান, অপেক্ষায় ময়মনসিংহবাসী

#

দেশবিরোধী প্রচারণা রুখতে ঐক্যবদ্ধ প্রয়াস নিন

#

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

#

দেশব্যাপী অরাজকতা, অগ্নি-সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

বিএনপির মিত্রদের মনোনয়ন চূড়ান্ত, কে কোথায় প্রার্থী হচ্ছেন

#

বেগম খালেদা জিয়ার জানাজার সময় পরে জানানো হবে: বিএনপি

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

#

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied