দীর্ঘ ১৮ বছর আমরা সভা-সমাবেশ করতে পারিনি : আবুল কালাম

Megna Tv

২১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান


কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ১৮ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠনের আমরা যারা এই দলটি করেছি, আমরা এভাবে একত্রিত হতে পারিনি। মতবিনিময় করতে পারিনি, সভা-সমাবেশ করতে পারেনি। মা-বোন যারা আছেন তারা তাদের সন্তানকে হারিয়েছেন , সন্তান তার মায়ের চোখের সামনে নির্যাতিত হয়েছে। চোখের সামনে সন্তানকে ধরে নিয়ে গিয়ে কারা নির্যাতন করা হয়েছে। দীর্ঘদিন মা তার সন্তানকে দেখতে পায়নি। বোন তার স্বামীকে দেখতে পায়নি। আজকে তারেক রহমানের ১৮ বছরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই-আগস্টের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই-আগস্ট বিপ্লব ঘটেছে। তিনি দীর্ঘ ১৮ বছর এমন একটি দিনের জন্য অপেক্ষা করেছেন। তাই এই দিনটি যখন আসলো আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনের অপেক্ষায়। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম ফাজিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই প্রার্থী বলেন, দেশনায়ক তারেক রহমানের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই সালাম খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন, ত্যাগ স্বীকার করে এই দিনটির জন্য যিনি নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ধানের শীষের সালাম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আজকে সেই ধানের শীষের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। 


তিনি আরও বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে জয়ী করলে লাকসামের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে। কুমিল্লা বিভাগ হবে। ২০০৪ সালে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়েছেন। আমি জয়ী হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণের মধ্য দিয়ে সমাজে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 
 

আবুল কালাম বলেন, পতিত স্বৈরাচার দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। ১৮ বছর ধরে আমাদের দলকে টুকরো টুকরো করে দিতে আপ্রাণ চেষ্টা করে গেছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা এত মামলা-হামলার পরেও আমরা কিন্তু দ্বিধাবিভক্ত হইনাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব দেখতে চাই। তারেক রহমানের প্রধানমন্ত্রী তো দেখবার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। 

বিএনপির প্রার্থী বলেন, ধানের শীষের নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত-সাতটি বছর জেল খেটেছেন, এই ৮০-৮১ বছর বয়সে। বিনা চিকিৎসায় মৃত্যুরশয্যায়। নিশ্চিত মৃত্যু থেকে তিনি ছয়বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে। 

লাকসাম- মনোহনগঞ্জকে নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে কলেজ আছে, আমি জয়ী হলে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। লাকসামে কোন মহিলা কলেজ নেই, আমি জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ করা হবে। নবাব ফয়জুন্নেছা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান অলরেডি চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না। 

আবুল কালাম বলেন, লাকসাম-মনোহরগঞ্জে 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আবুল কালাম বলেন, আমি জয়ী হলে আমার এলাকায় মাদক নির্মূল করা হবে। এলাকায় কোন টেন্ডারবাজ থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না। লাকসাম-মনোহরগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। 

আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এসময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, দিলেন আল্টিমেটাম

#

আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান

#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

‌‘সেইফ এক্সিট’ কারা নেবে জনগণই তা নির্ধারণ করবে : কাদের

#

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে সরকার

#

রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ ৩ জানুয়ারি

#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত-এনসিপির মতবিনিময়

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied