জাতিসংঘকে হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে চিঠি দেবে বিএনপি

Megna Tv

১১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি।

শনিবার (১০ আগস্ট) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের কাছে এ বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাব।

তিনি বলেন, ‘আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেব।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘একই সঙ্গে ইউএই (সংযুক্ত আবর আমিরাত) যেখানে আমাদের প্রায় ৫০ জন শ্রমিককে বন্দি করা হয়েছে এ আন্দোলন সমর্থন জানানোর জন্য। আমরা তাদের মুক্তির জন্যও এ সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব।

এসব চিঠি দুএকদিনের মধ্যে দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি, দেশে-বিদেশে গণমাধমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হচ্ছে। সেখানে বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সস্প্রদায়ের উপরে আক্রমণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে যা সম্প্রদায়গতভাবে নয়, রাজনৈতিক ঘটনা ঘটেছে 

তিনি আরও বলেন, ‘এটার সঙ্গে আমাদের (বিএনপিকে) জড়িয়ে একটা খবর পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এই ধরনের ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়ই বাংলাদেশের সুস্থ স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত নতুন করে যে স্বাধীনতা সেটাকে নস্যাৎ করে চক্রান্ত শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদার, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ আইনবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সিঙ্গাপুর পৌঁছেছেন

#

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

#

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

#

দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

#

খেলাধুলার চর্চা নেই বলে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি বেড়ে গেছে: মির্জা আব্বাস

#

যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দেয়ার আহ্বান

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন, জানালেন সেনাপ্রধান

#

মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কুমিল্লা কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক   আবদুল হাই নয়ন উদ্যোগে উঠান বৈঠক

#

ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied