কুমিল্লায় আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে মিছিল ও সমাবেশ।

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় ধানের শীষের পক্ষে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসবে) দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ফৌজদারি এলাকা, রাজগঞ্জ ও কান্দিরপাড় প্রদক্ষিণ করে নগরীর পূবালী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট কাইমুল হক রিংকু। সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী একজন পরিচ্ছন্ন, সৎ ও গ্রহণযোগ্য নেতা। আইনজীবী সমাজসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হলে এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied