৪নং ওয়ার্ড আউশপাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Megna Tv

২০ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এর কর্মী সমাবেশ

ইবনুল হাসান রায়হান - বিশেষ প্রতিনিধি।।

কুমিল্লা-৯ এর গণমানুষের নেতা আবুল কালামের নির্দেশে লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আউশপাড়া জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে...


শুক্রবার বিকেলে পূর্বআউশপাড়া মাঠে ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ২ নং মোদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাস্টার মাসুদুর রহমান ও ২নং মুদাফফরগঞ্জ ইউনিয়নের সদস্য সচিব কাশেম গাদ্দাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার যুগ্ন আহবায়ক ও ২নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি কাজী আব্দুর রশিদ ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লাকসাম উপজেলা বিএনপির সদস্য ও কুমিল্লা জর্জ কোর্টের এপিপি এডভোকেট সালেহ আহমেদ পাটোয়ারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য ও ২ নং মোদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।


এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মেম্ভার,মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহ ইমরান খোকন, যুগ্ন আহবায়ক কাজী দেলোয়ার, শাহ আলম, দেলোয়ার মির্জা, মোঃ সাত্তার,   ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা।


এই সময় প্রধান বক্তার বক্তব্য আনিছুর রহমান দুলাল বলেন এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড কে মাদক মুক্ত করবো,কোন ধরনের মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না, এই যুব সমাজকে মাদকমুক্ত থেকে রক্ষা করতে হলে সবাইর সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। কোন অনুপ্রবেশকারী যদি দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলার করার সৃষ্টি করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।  সাধারণ মানুষ যেন সুশৃংখলভাবে চলাফেরা ও শান্তিতে বসবাস করতে পারে। সকল বাধা পেরিয়ে দলমত নির্বিশেষে আপনি দলের জন্য কাজ করেন দল আপনাকে যথেষ্ট মূল্যায়ন করবে।


এই সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আব্দুর রশীদ বলেন শেখ হাসিনা সহ যারা হত্যা, গুম ও দুর্নীতিতে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে বিদেশ থেকে এনে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করতে হবে, এই ইউনিয়ন টাকে খুব সুন্দর ভাবে গুছিয়েছি, কেউ যেন কোন বিশৃঙ্খলা না করে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো চাঁদাবাজকে চাঁদা দিবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা

#

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

#

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো : মনিরুল হক চৌধুরী

#

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

#

২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান, সঙ্গে থাকছেন মেয়ে

#

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

#

ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

#

হাদিকে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied