মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

Megna Tv

১৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু হঠাৎ করেই মনোনয়নপত্র কিনে আবার তা জমা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিভিন্নভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, কাল আনছেন। এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগে পড়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এটা কেনাটা আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমি এই মনোনয়নপত্র জমা দিবো না এবং ইলেকশনও করবো না।”

তবে, দল যদি হাজী ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে হুঁশিয়ারি দেন সাক্কু। তিনি বলেন, “ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রমে বাধা দিয়েছেন। তিনি আমার বিপরীতে ছিলেন। তাই তাকে মনোনয়ন দিলে আমি স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবো। তবে, ইয়াছিন সাহেব ছাড়া যাকেই দল মনোনয়ন দিক, আমি তার পক্ষেই কাজ করবো।”

সাক্কু জানান, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করেছিলেন, “ভাই, আমাকে যদি দেন তবে দিতে পারেন। আর যদি না দেন, তাহলে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভালো হয়।” তিনি আরও বলেন, “আমি ওনাকে বলেছি, যদি আমার কথা রাখেন তাহলে আমি যেভাবে ইলেকশন করতাম, সেভাবেই ওনাকে করিয়ে বিজয় এনে দিবো। মহাসচিব সাহেব আমার কথা রেখেছেন। মনির ভাই মনোনয়ন পেয়েছেন, আমি শুরু থেকেই ওনার সঙ্গে কাজ করছি।”

মনোনয়নপত্র কেনার বিষয়ে সাক্কু বলেন, “আমি দেখলাম ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পড়ছেন, আবার মানুষকে মালা পড়িয়ে দিচ্ছেন। এমন উদ্ভট পরিস্থিতি দেখে আমার রাগ উঠে যায়। তাই আমি নমিনেশন পেপার কিনেছি। কিন্তু পরে বুঝেছি এটা আমার ভুল হয়েছে।”

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিএনপির মহাসচিব ও চেয়ারপারসনের কাছে চিঠি দিয়েছিলাম। বলেছিলাম, আপনারা তো এখন ক্ষমতায় নেই, আমাকে মেয়র বানাতে পারবেন না। দল যখন ক্ষমতায় আসবে তখন দেখা যাবে। এই দুইটা কথা বলে আমি আইসা পড়ছি। আমি আর কোনো চিঠি দিবো না।”

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনিরুল হক সাক্কুকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

কমিশন খাওয়ার জন্যই এয়ারবাস কিনতে চায় সরকার : মির্জা ফখরুল

#

কুমিল্লায় ২য় এসকিউ গ্রুপ বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট - ২০২৩

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ক্ষমতা ব্যবহার করে যেভাবে ব্যাংক খাতের মাফিয়া হয়ে উঠেন নজরুল

#

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের দায়িত্ব পালন শুরু

#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে মেডিক্যাল বোর্ডে লন্ডনযাত্রার দিনক্ষণ

#

অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

#

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

#

৫০ হাজার টাকা খরচে হাজার কোটির হাউজিং সাম্রাজ্য

Link copied