পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
স্বরাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া নেত্রকোনা প্রতিনিধি:

পুলিশকে হতে হবে জনগণের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক সেই বার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ আজ সেই জায়গাতে এসেছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পুলিশ তাদের দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। করোনা ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন, করোনার সময় সন্তানরা মা’র লাশ নিতে হাসপাতালে যায়নি। পুলিশ ঠিকই সেই লাশের দাফনকাজসহ সবকিছু নিজ দায়িত্বে সেরেছেন। বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি আস্থা রয়েছে। কাজেই কে কি বললো তা মুখ্য বিষয় নয়। পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। এসময় নেত্রকোনা মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুপুরে আরও ২ উপদেষ্টার শপথ

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

#

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা; ঘাতক র‌্যাবের হাতে আটক

#

অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

#

যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

#

রূপপুর প্রকল্পের শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান রোসাটমের

#

৩১ আগস্টের মধ্যে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

#

শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

#

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

Link copied