বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফের

Megna Tv

১৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
পোশাক কারখানার মালিকদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ

সাভারে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।



#NP/MA24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

#

জামিন পাওয়ার ৪ দিন পর মুক্তি মিলল খাদিজাতুল কুবরার

#

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

#

১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা!

#

রাজশাহীতে জামিনে মুক্তি পেলেন বিএনপি-জামায়াতের ৪২০ নেতাকর্মী

#

আজ বিশ্ব মানবাধিকার দিবস

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

#

স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

#

সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

#

এমপি আনার হত্যা : ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ