বন্যার কারণে চট্টগ্রাম রুটের ১৫ ট্রেন বাতিল, চলবে ২৪টি

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ফাজিলপুর-ফেনী রেল সেকশনের আপ লাইন এখনও ঠিক না হওয়ায় বুধবার (২৮ আগস্ট) থেকে চট্টগ্রাম রুটের ১৫টি ট্রেন বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে এ সময়ে ২৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি তারবার্তা থেকে এ তথ্য জানা যায়। তবে এ শিডিউল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জরুরি ঐ তারবার্তায় বলা হয়, অতিবৃষ্টির কারণে বন্যায় আক্রান্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন অত্যাধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ফিট পাওয়া যায়নি। তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইন ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য ফিট দেওয়া হয়। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ফিট না দেওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব ট্রেন চলবে আজ থেকে

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর গোধূলী/প্রভাতি (৭০৩/৭০৪), তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের কক্সবাজার স্পেশাল (৯/১০), ঢাকা-লাকসাম-ঢাকা রুটের নোয়াখালী/ঢাকা এক্সপ্রেস (১২/১১) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা কমিউটার (২৯/৩০)।

যেসব ট্রেন চলাচল আজ বাতিল হয়েছে

লাকসাম-নোয়াখালী সেকশনের উপকূল এক্সপ্রেস (৭১২), চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭৩০); ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮) (আজ বাতিল, ২৯ আগস্ট থেকে চলবে); চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) (৮০১ নম্বর ট্রেনটি ২৯ আগস্টও বাতিল থাকবে), কক্সবাজার-চট্টগ্রাম সেকশনের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (৭২০/৭২৩), লাকসাম-নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস (৪৫/৪৬) এবং চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম সেকশনের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮)।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied