সারাদেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনিতে ১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি রয়েছে প্রায় ৯ লাখ মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকাজ চালাচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

পাট-বস্ত্র এবং জাহাজ শিল্পে বিশ্বব্যাংককে বিনিয়োগের আহ্বান উপদেষ্টার

#

এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না

#

রূপপুর প্রকল্পের শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান রোসাটমের

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

#

কালো টাকা সাদা করার বিধান বাতিল

#

হাওরের পানি দূষণ করলে ৫ বছরের জেল

#

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না: উপদেষ্টা

Link copied