নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যার নিচে লেখা ছিল, “২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।”

এর আগে, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি। ওই অভিযানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলা তেলের সমৃদ্ধ দেশ হওয়ায় ট্রাম্প জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রী অপহরণের পর থেকে দেশের তেল সম্পদ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশের সরকারের সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। ‘উপযুক্ত সময়ে’ সম্পদের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরো অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রীম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং দেশটির সেনাবাহিনীও তাকে সমর্থন দেয়। দায়িত্ব নেওয়ার পর ডেলসি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। ঠিক সেই সময় ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চীনে করোনার নতুন ঢেউ, সপ্তাহে আক্রান্ত হবেন সাড়ে ৬ কোটি মানুষ

#

ছাত্রলীগ নেতা শামীম হত্যা: নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করলেন জাবি উপাচার্য

#

বাংলাদেশ-পাকিস্তান সম্মিলিত কাজ করার পরিকল্পনা

#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

গুলশানে দোকানে মিললো দুজনের গলাকাটা মরদেহ, সারাদেহে বটি দিয়ে কোপানোর চিহ্ন

#

ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ

#

নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

#

যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

#

জুলাই গণহত্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে: ফলকার টুর্ক

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

Link copied