গোমতীর পানি বিপদসীমার ওপরে, ফেসবুকে বাঁধ ভাঙার গুজব

Megna Tv

২৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
হু হু করে বাড়ছে পানি

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে কুমিল্লার গোমতীর পানি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৭টায় এ নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।তিনি বলেন, ‘বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে গতকাল (বুধবার) থেকে লোকালয়ে কিছু পানি ঢুকছে। যেখানেই আমরা খবর পাচ্ছি স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।’

এদিকে ‘বাঁধ ভেঙে গেছে’ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাতভর গুজব ছড়ানোর কারণে নির্ঘুম রাত কাটিয়েছে গোমতীর উভয় তীরের বাসিন্দারা।

হু হু করে বাড়ছে পানি[/caption]

বুধবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, ‘রাতে সেচ প্রকল্পের ড্রেন ছাড়াও কয়েকটি স্থান দিয়ে কিছু পানি ঢুকছিল। স্থানীয়দের সহায়তায় তা বন্ধ করা হয়। তবে ফেসবুকে বাঁধ ভেঙে যাওয়ার গুজব ছাড়ানো হয়।’

কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘জেলায় বুধবার পর্যন্ত ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় আজ (বৃহস্পতিবার) আরও কয়েকটি বাড়তে পারে। বন্যাদুর্গতদের চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘স্বৈরাচারী আ.লীগ সরকার বিএনপির ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে’

#

বাংলাদেশ দ্রুত সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে, আশা রাশিয়ার

#

ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

#

বিএনপি নেতা কাউন্সিলরের নির্মাণাধীন তিনতলা বাড়ি ভাঙলেন

#

মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন

#

চট্টগ্রাম কারাগার থেকে বন্দিদের বেরিয়ে যাওয়ার চেষ্টা

#

একসঙ্গে রাশিয়ার চার যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিত

#

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

#

স্কুল থেকে ফিরে একসঙ্গে গোসলে, ব্রহ্মপুত্রে ৪ শিশুর মৃত্যু

#

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

Link copied