কুষ্টিয়ায় ৩২টি সোনার বারসহ চার জন আটক

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আটক ব্যক্তিদের মধ্যে দুই জন

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন দুটি অভিযান চালিয়ে ৩২টি সোনার বারসহ চার জনকে আটক করেছে। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সুকারঘাট এলাকায় নায়েক সুবেদার শওকত আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনছাপনগর মরারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) এবং একই গ্রামের কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজাকে (২২) আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম সোনা(সাতটি দ্বিখণ্ডিত সোনার বার), দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন (সিমসহ) এবং নগদ এক হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের এবং জব্দ সোনা কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলছে।

একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে টহল দল মেহেরপুর সদর থানার অন্তর্গত আমঝুপি মেইন রাস্তায় ঢাকা থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী জেআর পরিবহন (রেজি. নং-১৪-৬৭৯১) বাসে অভিযান চালায়। এ সময় ২ কেজি ৬১৮.৬৮ গ্রাম সোনা (২৫টি দ্বিখণ্ডিত সোনার বার), নগদ ৫ হাজার ৮০৪ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ আলাল হোসেন এবং রাজিব হোসেন নামে দুজনকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুষ্টিয়ায় ৩২টি সোনার বারসহ চার জন আটক

#

লাকসাম-মনোহরগঞ্জে দুই উপজেলার বিএনপি সংগঠনের করণীয় শীর্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত...

#

বন্যায় পানিবন্দি আরও ৭ লাখ পরিবার, মৃতের সংখ্যা বেড়ে ৫৯।

#

৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত

#

নভেম্বর পর্যন্ত টেস্ট খেলবেন না রশিদ খান

#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক বিচারক মানিককে

#

সড়কে নেই ট্রাফিক, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রণের চেষ্টা

#

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

#

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না: পার্বত্য উপদেষ্টা

Link copied