ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

Megna Tv

২২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখতে মোবাইল অপারেটরদের জেনারেটরের ডিজেল বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২৩ আগস্ট)  বিটিআরসি-কে তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮টি মোবাইল টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল টাওয়ারগুলো সচল রাখা জরুরি, তাই তিনি বিটিআরসিকে ৭৮টি মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদানের করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং প্রতিটি ৩০ কিলো ভোল্ট  জেনারেটরে ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসাবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয়, যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনের জন্য ৪৫ হাজার ৮৬৪ লিটারের দাম ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা দেওয়া হচ্ছে।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চীনে করোনার নতুন ঢেউ, সপ্তাহে আক্রান্ত হবেন সাড়ে ৬ কোটি মানুষ

#

১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন

#

পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন - জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

সাগর গভীর নিম্নচাপ সৃষ্টি, গতিবেগ ৬০ কি.মি.

#

৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত

#

‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প চূড়ান্ত

#

রানিংমেট হিসেবে টিম ওয়ালজকে বেছে নিলেন কমলা হ্যারিস

#

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক মকসুদ:নিজ গ্রামে দাফন সম্পন্ন

#

গাজীপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, গোপালগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

Link copied