লিবিয়াতে মানবপাচারকারী চক্রের সদস্যরা গ্রেফতার

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ভূমধ্যসাগরে উদ্ধারের অপেক্ষায় অবৈধ পথে আসা একদল অভিবাসী।

লিবিয়ার কর্তৃপক্ষ মানব পাচারে জড়িত একটি চক্র ভেঙে দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে শনিবার (৩১ আগস্ট) ফেসবুকে বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চক্রের অন্তত ১ জন নেতা ও ১০ সদস্যকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিবাসীদের হত্যা, অবৈধভাবে আটক, নির্যাতন, ধর্ষণের অভিযোগ রয়েছে।

লিবিয়াতে মানব পাচারকারী চক্রগুলো আইনের ধরাছোঁয়ার প্রায় বাইরে থাকে। ২০১৪ সাল থেকে সমুদ্রপথে তারা হাজার হাজার মানুষকে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ইতালিতে অবৈধভাবে প্রেরণ করে আসছে। এসব যাত্রায় অনেক মানুষের প্রাণহানিও হয়ে থাকে।

তদন্তের প্রতিবেদনে ১ হাজার ৩শ জন ভুক্তভোগী অভিবাসীর তথ্য রয়েছে। তাদের সঙ্গে বলপ্রয়োগে আটক, নির্যাতন, চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হয়েছে।

২০১১ সালে মুয়াম্মর গাদ্দাফির পতনের পর লিবিয়ায় অরাজক অবস্থার সৃষ্টি হয়। সশস্ত্র গোষ্ঠীর মদদপ্রাপ্ত পরস্পর প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে কলহের কারণে পরিস্থিতির কেবল অবনতিই হতে থাকে। এছাড়া, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীও এখানে প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল।  


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তি বাতিল

#

এবার জাহাঙ্গীরের আবেদনে মেয়র পদ নিয়ে রায়ের দিন পেছাল

#

চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলায় দায়িত্ব পালন করবেন ইউএনও

#

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে

#

সিলেটে ইউপি সদস্যের খাটের নিচ থেকে সরকারি ওষুধ জব্দ

#

পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন - জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

#

বিএনপি নেতা কাউন্সিলরের নির্মাণাধীন তিনতলা বাড়ি ভাঙলেন

#

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না: গভর্নর

#

তিন হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

#

দুই জাহাজে আগুন: চট্টগ্রাম বন্দরের ৯ সদস্যের তদন্ত কমিটি

Link copied