বিদ্যুতের তার চুরি, অন্ধকারে ময়মনসিংহ নগরী

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির লোগো

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় জাতীয় পাওয়ার গ্রিড কোম্পানির ৩৩ হাজার কেবি লাইনের তার চুরির ঘটনা ঘটেছে। এতে বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়।

তিনি জানান, বুধবার রাত ২টার দিকে বিদ্যুতের লাইনে ফল্ট (ত্রুটি) দেখা দেয়। এ সময় বিদ্যুৎকর্মীরা লাইনে ফল্ট খুঁজতে গিয়ে দেখতে পায় নগরীর হাক্কানি মোড় এলাকায় জাতীয় পাওয়ার গ্রিড কোম্পানির ৩৩ হাজার কেবি তার চোর চক্র চুরি করে নিয়ে গেছে। এরপর থেকেই ময়মনসিংহ নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিদ্যুৎসংযোগ মেরামতের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, আজ বিকালের মধ্যেই বিদ্যুৎসংযোগ সচল করা সম্ভব হবে।

NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied