ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Megna Tv

২০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানে পরিবর্তন এসেছে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ পিছিয়ে ৯৫তম অবস্থানে রয়েছে। এই নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীরা বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।

এই ৩৬টি দেশের তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। তবে এসব দেশের সবগুলোতে সরাসরি প্রবেশাধিকার নেই; কিছু ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হবে এবং কয়েকটির ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন পড়বে।

বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের সূচকেও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন এবং চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

এছাড়া অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল পঞ্চম এবং হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য ষষ্ঠ অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা - মনিরুল হক চৌধুরী

#

শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

#

ড. ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

#

হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে ভর্তি পরীক্ষা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

২১ আগস্টের নৃশংস ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার করছে- রিজভী

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু

#

রানা প্লাজা ধস : বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় ভুক্তভোগীরা

#

পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশ আজ, শেষ হাসি হাসবেন কে?

Link copied