ভাড়া বাড়ানোর তোড়জোড়: বিআরটিএ’র সঙ্গে জরুরি বৈঠকে বাস মালিকরা

Megna Tv

২৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা। 

আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্তের পর ঢাকাসহ সারা দেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণের লক্ষ্যে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা চলছে।

সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে। পরে সেই প্রস্তাব বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন- বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া উপস্থিত আছেন- সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ডিজেলের দাম বৃদ্ধির পরপরই ভাড়া বাড়ানোর এই উদ্যোগ সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন সবার দৃষ্টি এই বৈঠকের সিদ্ধান্তের দিকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied