রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

Megna Tv

৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

এমপি শামীম কায়সার লিংকন বলেন, বিগত ১৭ বছরে আমাদের এই গুম–খুন–আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল। এটা হল হীরকরাজার দেশের যন্তরমন্তর ঘরের মতো একটা ঘর ছিল। হীরকরাজার দেশে যেমন কৃষকদের যন্তরমন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হত। এরপর বের হওয়ার পর যে মন্ত্র শিখিয়ে দেওয়া হত তারা সেটিই বলত। তেমনিভাবে আমার এলাকাসহ বিভিন্ন এলাকা, আমি প্রমাণসহ দিতে পারব— এমনও হয়েছে ২০০৯ সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেউ চিনত না, রাজাকার হিসেবেও চিনত না। কিন্তু ২০০৮ সালের পর তাকে রাজাকার বানানো চেষ্টা করা হয়েছে। আবার অনেকে সত্যিকার রাজাকার ছিলেন। কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন

তিনি বলেন, আপসে যখন সমঝোতা হয়ে যায়, রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত ওই মেশিনের মাধ্যমে, আবার মুক্তিযোদ্ধা আপস না করলে রাজাকার হিসেবে বের হতেন। এই যে ১৭ বছরে ফ্যাসিস্টের আমলে যন্তরমন্তর ঘরের মাধ্যমে যেসব রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?

প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, অমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছি। এ ধরনের মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি এবং তাদের অবৈধ সুবিধা নিয়ে কাজ করছি। আশা করি, অল্প দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারব।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

#

বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

#

৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

#

বিসিএস ক্যাডার নিয়োগ দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে

#

নির্বাচনের আগেই কিছু কু-চক্রীমহল শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করে- আলী আকবর

#

নোয়াখালীর বেগমগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন: ভুয়া আইনশৃঙ্খলাবাহিনী মাঠে সক্রিয়

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Link copied