ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা,বিচার চাইলেন জয়

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা, বিচার চাইলেন জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে এ দাবি করেন তিনি।

পোস্টে জয় বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পা’গুলোর রগও কেটে দিয়েছিল। দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।’

মৃত্যুর সময় মাসুদ কাকুতি-মিনতি করেছিল উল্লেখ করে জয় লেখেন, ‘মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতি-মিনতি করে বলেছিল, আমার চারদিনের একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ- মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতো।’

এ সময় তিনি, আমি মাসুদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গণপিটুনির শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে এই গণপিটুনি দেয়া হয়। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ। তিনি রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হন মাসুদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied