চুয়াডাঙ্গায় কয়েক সেকেন্ডে লণ্ডভণ্ড দুই গ্রাম, বৃদ্ধ নিহত

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কয়েক সেকেন্ডের ভয়াবহ টর্নেডোর আঘাতে দুটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে দেয়ালচাপায় আকমান আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টর্নেডোর তাণ্ডবে অন্তত ২০টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছ ও ভাঙা খুঁটি অপসারণে কাজ করছেন।

টর্নেডোর পরপরই শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। গৃহহীন হয়ে পড়া অন্তত অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে উদয়পুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ভেঙে পড়া টিন ও মালামাল সংগ্রহ করে ঘর মেরামতের চেষ্টা করছেন।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied