বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এই ঘটনায় মো. বুলবুল মিয়া নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন জন।

শনিবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বুলবুল মিয়া (৬০) নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি স্ক্র্যাব জাহাজের মেরিন মেশিনারিজ দোকানে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে বাসে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া এক বাসযাত্রীর মরদেহ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরও যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied