ফ্যানের সঙ্গে ঝুলছিল ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ, মেঝেতে ছেলের

Megna Tv

২০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত উৎসুক জনতার ভিড়।

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও তার ৯ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ২২ বছর বয়সী মা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং তার ৯ মাস বয়সী ছেলে নাজিফকে ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।নিহত সুবর্ণা স্বর্ণালী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাটে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘শুক্রবার বিকেলে কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রামে জুয়েল হাসান সাদ্দামের বাড়িতে তার স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মা সুবর্ণা স্বর্ণালীকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং শিশুপুত্র নাজিফকে মেঝে থেকে উদ্ধার করা হয়।’তিনি আরও বলেন, ‘এ ঘটনার বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

এমপি আনার হত্যা : ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

#

হাদি হত্যার আসামিদের সঙ্গে সাক্ষাতে ‘কনস্যুলার অ্যাক্সেস’ চাইল বাংলাদেশ

#

সড়কে নেই ট্রাফিক, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রণের চেষ্টা

#

৪নং ওয়ার্ড আউশপাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

শত বাধা পেরিয়ে জাবি বাস্কেটবল দলের অভাবনীয় সাফল্য

#

সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে মেয়েকে অপহরণ, গ্রেফতার ২

#

প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ডপ্রাপ্ত খালেদা ভালো চিকিৎসা পাচ্ছেন

#

আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

#

ঈদে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটির দাবি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied