পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন আনসার সদস্যরা। শনিবার (২৪ আগস্ট ) সকাল ১১ টার পটুয়াখালী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক আনসার সদস্য। এসময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন ।

পরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে দাবিগুলো উপস্থাপন করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের রাস্তার পাসে সরিয়ে দেয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ করেন।

বিক্ষোভ মিছিল থেকে আনসার সদস্যরা বলেন, দেশের দুঃসময় আমরা কাজ করি। পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে সমান দায়িত্ব পালন করি। তবে দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। চাকরি জাতীয়করণ করতে হবে, আমাদের একটাই দাবি।

বিক্ষোভ থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে বলেন- আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবো। কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আনসার ও ভি.ডি.পি জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বলেন, তারা লিখিত দাবি নিয়ে আসছেন।  তাদের দাবিগুলো ঢাকা অফিসে পাঠানো হবে।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied