সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে মেয়েকে অপহরণ, গ্রেফতার ২

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে শিশু কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটেছে। পরে অপহৃত শিশুকে কুমিল্লা থেকে  উদ্ধার করেছে র‍্যাব। অপহৃণের সাথে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলম পারভেজ এবং তার সহযোগি শাকিল আহমেদ রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) রাতে র‍্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

MegnaTv24

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বসবাসকারী ওই নারীর দুর সর্ম্পকের আত্মীয় ছিলেন মাহবুব আলম পারভেজ। একই এলাকায় বসবাসের সুবাধে তাদের একে অপরের বাসায় যাতায়ত ছিল। দুই সন্তানের জননী ওই নারীর সাথে তার স্বামীর সম্পর্কের অবনতি হলে তিনি বাবার বাসায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। এই সুযোগে পারভেজ সাথে ওই নারীর ভালো সর্ম্পক গড়ে ওঠে। পারভেজ তাকে বিবাহের প্রস্তাবও দেয়। তবে ওই নারী সে প্রস্তাব ফিরিয়ে দেন।

এর জেরে পারভেজ গত ৬ অক্টোবর বিকেলে শিশুটিকে ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়। পরবর্তীতে পারভেজ তার সহযোগী শাকিল আহমেদ রুবেলকে দিয়ে শিশুটিকে কুমিল্লা পাঠিয়ে দেয়। এ ঘটনায় শিশুর বাবা খালেকুজ্জামান খান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার  বিষয়টি র‍্যাবকে জানালে কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, অপহৃরণের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied