আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আবু সাঈদের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে আসেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেন।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরী থেকে ৬০ কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাঈদের বাড়িতে আসেন জামায়াতের আমির। এরপর বাড়ির পাশেই কবরে শায়িত শহীদ সাঈদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। তিনি সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ জাতীয় বীর। তার চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি সাঈদসহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied