চাচিকে কুপিয়ে হত্যায় ভাতিজার মৃত্যুদণ্ড

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

জয়পুরহাটে চাচিকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা মো. রাকিবুল হাসান টিটুকে (৩৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জয়পুরহাট জ্যেষ্ঠ জেলা দায়রা জজ মো. নূর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে পুলিশ আসামিকে জয়পুরহাট কারাগারে প্রেরণ করে। মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) বদরুল হোদা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রকিবুল ইসলাম টিটু জয়পুরহাট শহরের খনজনপুর মহল্লার আবু সুফিয়ানের ছেলে। আসামি টিটু তার চাচি মাসুমা বেগমের কাছ থেকে সুদে ২ হাজার টাকা নেন।

এ টাকার লেনদেনকে কেন্দ্র করে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাচি মাসুমা বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি বাঁধতে গেলে টিটু তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। গুরুত্বর আহত মাসুমাকে আশঙ্কাজনক অকস্থায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাসুমার মেয়ে বিউটি বেগম বাদী হয়ে ওই দিন টিটুকে একমাত্র আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই তহিদুল ইসলাম মামলা তদন্ত করে ২০২১ সালের ৩০ এপ্রিল আসামি টিটুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামি টিটু গ্রেপ্তার হয়ে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়

#

তাঁতিবাজারে ছিনতাই: পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা নাহিদ

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও কমেছে ডিমের দাম

#

টানা ৭ দিন পর অবশেষে চালু হয়েছে ৯৯৯ এর কার্যক্রম

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

#

সারাদেশে শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় ২২শ কোটি টাকা

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

#

খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied