সারাদেশে শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় ২২শ কোটি টাকা

Megna Tv

৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
কুমিল্লার ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর সার্বিক তত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।


 

 এইচ এম মহি উদ্দিন- স্টাফ রিপোর্টার ।। 

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের অর্থনৈতিক কর্মকান্ডে অন্তর্ভুক্ত উৎসাহিত এবং তাদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স।

শনিবার ( জুন) দিনব্যাপী কুমিল্লার ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর সার্বিক তত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, সারা বাংলাদেশে প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেন। তাদের সঞ্চিত আমানত প্রায় দুই হাজার দুইশ কোটি টাকা। যেহেতু দেশের বড় একটি অংশ শিক্ষার্থী সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে, দেশের উন্নয়ন হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ উপহার সামগ্রী দেয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লার সহকারি জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিসের হেড অব ট্রান্সজেকশান ব্যাংকিং মো: সেকান্দার আজম, এসইভিপি।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো: ইমরুল হাসান, সোনালি ব্যাংক পিএলসি কুমিল্লা কর্পোরেট শাখার ডিজিএম মো: নাছির উদ্দিন খান, সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক ভিপি মো: মোক্তার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রবাসী করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো

#

বিএনপির নাম বলে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিন : মির্জা ফখরুল

#

হবিগঞ্জমুখী এনসিপি শীর্ষ নেতাদের এবার আটকানো হলো রশিদপুরে

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

#

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

#

ঢাকায় ফিরলেন পিটার হাস

সর্বশেষ

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

Link copied