জুয়েলারি শিল্পের উন্নয়নে সহযোগিতা করবে সরকার : অর্থমন্ত্রী

Megna Tv

১১ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগ্রহ

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। স্বর্ণের অলংকার রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে সরকার সকল প্রকার নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়া জুয়েলারি শিল্পের যেসব সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধামনন্ডিতে অর্থমন্ত্রীর নিজ বাস ভবনে বাজুস প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন আবুল হাসান মাহমুদ আলী।

এসময়ে বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, সহসভাপতি-গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, সমিত ঘোষ, উপদেষ্টা- রুহুল আমিন রাসেল, সহসম্পাদক- মো. তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠিত বৈঠকে বাজুস নেতারা বলেন, আমাদের দেশে জুয়েলারি খাতে উচ্চ হারে ভ্যাট আরোপিত হওয়ার ফলে ক্রেতা সাধারণ ভ্যাট দিতে অনীহা প্রকাশ করছে। ক্রেতা সাধারণকে ভ্যাট দানে উৎসাহিত করার লক্ষ্যে স্বর্ণের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার। এ ছাড়া, দেশে জুয়েলারি শিল্প কারখানা স্থাপনে উৎসাহিত করার জন্য আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সব প্রকার শুল্ক কর অব্যাহতিসহ ১০ বছরের ট্যাক্স হলিডে প্রদান এবং স্বর্ণ পরিশোধনাগার শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দাবি করেন নেতারা।

এসময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজুস নেতারা কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেন, জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। স্বর্ণের অলংকার রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে সরকার সকল প্রকার নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে। এ ছাড়া জুয়েলারি শিল্পের যেসব সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied