আজ তদন্তে নামছে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’

Megna Tv

১৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
জাতিসংঘ সদর দপ্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত করবে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’। শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রে বলছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। সব কিছু ঠিক থাকলে আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তাদের কাজ শুরু করবে।

জানা গেছে, দলটি গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে।

এখন পর্যন্ত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন। আন্দোলনের সময় হতাহতের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ

#

মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হামলা করলেন পার্কে

#

বন্যার্তদের সহায়তায় দুই মন্ত্রণালয় একদিনের বেতন দিলো

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

চলছে দুর্গোৎসবের শেষ সময়ের আনুষ্ঠানিকতা

#

বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল

#

ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

#

সব সিটি করপোরেশনের মেয়রকে অপসরণ করে প্রশাসক নিয়োগ

#

কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

Link copied