ভুয়া নার্স অপসারণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কুমিল্লা জেলা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী
সংস্কারের অংশ হিসেবে কুমিল্লা জেলার সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভুয়া নার্স অপসারণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে কুমিল্লা জেলা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ।
বুধবার সকালে কুমিল্লা নগরীর পুবালী চত্বরে জেলার একাধিক প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন করে। পরে জেলা সিভিল সার্জন নাছিমা আক্তারকে ৭২ ঘন্টার মধ্যে ভুয়া নার্স অপসারণের দাবি জানিয়ে স্বারক লিপি প্রদান করে।
মানববন্ধনে শিক্ষাথীরা বলেন ৭২ ঘন্টার মধ্যে ভুয়া নার্স অপসারণ করতে হবে,পেশাগত নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি নার্সিং সেবা বা নিজেকে নার্স হিসেবে দাবি করতে পারবে না।যদি দাবি করে তা একটি শাস্তিযোগ্য অপরাধ।
সিভিল সার্জন নাসিমা আকতার বলেন নাসিং শিক্ষাথীরা আমাদের কাছে তাদের কিছু দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করেছে, যত দ্রুত সম্ভব তাদের যে দাবি গুলো তা আমরা সমাধানের চেষ্টা করবো।