এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন কবে, জানালেন চিফ হুইপ

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে একথা জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে সোমবার (৩০ মার্চ) দুপুর একটার কিছু আগে শুরু হয় এই বৈঠক। পরে চিফ হুইপ সাংবাদিকদের জানান, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না।

চিফ হুইপ বলেন, হাউজ কমিটির বৈঠক হয়েছে। ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ দেয়া হবে। আসবাবসহ বিভিন্ন জিনিস ক্রয় করতে হবে। খুব শিগগিরই সব এমপি বাসায় উঠতে পারেন, আশ্বস্ত করছি। সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে। সেটার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।
 
 
তিনি বলেন, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড না হয় সেদিকে নজর দেয়া হবে।
 
তিনি আরও বলেন, ৫ আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে এমনটা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারণা করি। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মেজর জেনারেল সরোয়ার ফরিদ হলেন এনএসআইয়ের নতুন ডিজি

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

#

নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মাতবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থার প্রধান নিয়োগ

#

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

#

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল তুমব্রুর ইলিয়াসের ঘরে

#

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা - মনিরুল হক চৌধুরী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা

#

বিআরটিএ-এর নতুন চেয়ারম্যান হাবীবুর রহমান

Link copied